সাইবার সিকিউরিটি

সাইবার সিকিউরিটি


ধরুন কতগুলো কম্পিউটার একসাথে মিলে একটি নেটওয়ার্ক গঠন করছে। যেখানে ডাটা বা ইনফরমেশন এক জায়গা থেকে অন্যজায়গায় আদান-প্রদান করা হয়। এই সমগ্র সিস্টেমটাই হল সাইবার। আর সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করে, তথ্য হাতিয়ে নেওয়াটাই হল হ্যাকিং। আর যারা এইসব কাজ করে তাদের বলা হয় হ্যাকার বা সাইবার ক্রিমিনাল।

হ্যাকিং বলতে অনেকে হয়তো ওয়েবসাইট বা ফেসবুক আইডি হ্যাকিং কে মনে করতে পারেন আসলে কিন্তু তা না। বিভিন্ন ধরনের হ্যাকিং হতে পারে। যেমনঃ
  • ইলেক্ট্রিক্যাল ডিভাইস হ্যাকিং। যেমনঃ মোবাইল, টেলিফোন, ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার ইত্যাদি।
  • ওয়েব সার্ভার হ্যাকিং ইত্যাদি।
  • নেটওয়ার্ক হ্যাকিং। যেমনঃ ওয়াইফাই নেটওয়ার্ক, ওয়্যারলেস নেটওয়ার্ক, এটিএম বুথ নেটওয়ার্ক ইত্যাদি।
  • ট্র্যাকিং নেটওয়ার্ক হ্যাকিং। যেমনঃ ড্রোন ট্র্যাকিং, বিমান ট্র্যাকিং, চালকবিহীন গাড়ি ট্র্যাকিং ইত্যাদি।
  • বিভিন্ন কার্ড হ্যাকিং। যেমনঃ ক্রেডিট ও ডেবিট কার্ড ইত্যাদি।
  • বিভিন্ন একাউন্ট হ্যাকিং। যেমনঃ ইমেইল, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ট্যাঙ্গো, উইচ্যাট একাউন্ট হ্যাকিং।
  • হ্যাকাররা প্রথমে একাউন্ট, ইলেক্ট্রিক্যাল ডিভাইস, সিস্টেম বা নেটওয়ার্কের দুর্বলতা বের করে। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে করে সিস্টেমে প্রবেশ করে। সিস্টেমের তথ্যগুলো কালেক্ট করে ইন্টারনেটে ছেড়ে দেয়। অনেক সময় সিস্টেম ডিজেবল করে দেয় দেয় কিংবা সিস্টেমকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ফানি, প্রয়োজনীয় বা আকর্ষণীয় পেজের আড়ালে বিভিন্ন ফিশিং সাইট খুলে। যা মুলত হ্যাকিং সাইট হিসাবে কাজ করে। ইউজাররা আবেগের বশবর্তী হয়ে এইসব সাইটগুলোতে ক্লিক বা হিট করে ফলে তাদের ফেসবুকের ইমেইল আইডি, পাসওয়ার্ড হ্যাকার এর কাছে চলে যায়। ফলে হ্যাকার তথ্যগুলো পেয়ে যায়।  এইভাবে তথ্যগুলো পেয়ে যাচ্ছে।
সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি Reviewed by Emon Sarder on 8:29 PM Rating: 5

No comments